ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পাবনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার,২ অস্ত্র উদ্ধার

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৯১ বার পঠিত
88

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে‌ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার গ্রামের শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শ্যুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ বিষয়ে মামলা দায়ের করে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

পাবনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার,২ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪