ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন,ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১১০ বার পঠিত
55

পাবনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরাফাত হোসেন (১৮)। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ ছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে আরাফাতকে একা পেয়ে শহীদ মেম্বারের অনুসারীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। এসময় তার শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতে জখম করা হয়।
স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এরপর নিহতের স্বজন ও অনুসারীরা শহীদ মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পর শহীদ মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ট্যাগস :

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন,ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট সময় : ১২:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫