ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের মারামারি

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১১৭ বার পঠিত
76

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেকজনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন। র‍্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মারামারিতে জড়িয়ে পড়া দুই গ্রুপই একপর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হলেও তাদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা পাওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম,আমরা ঘটনা বুঝতে পারিনি। কারা করলো আমরা খোঁজখবর নিচ্ছি।
এ ব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছেন।

ট্যাগস :

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের মারামারি

আপডেট সময় : ০৫:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫