ব্রেকিং নিউজ :
পাবনার ৫ আসনের প্রার্থীর নাম ঘোষনা করলো জামায়াত ইসলামি
আমাদের বড়াল ডেস্ক :
- আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৩৭৮ বার পঠিত

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে এমপি প্রার্থীর নাম ঘোষনা করলো বাংলাদেশ জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গত ১২ই মার্চ পাবনার সাঁথিয়ায় এক সমাবেশে পাবনার পাঁচটি আসনের সংসদ সদস্য নির্বাচনের প্রার্থীর নাম ঘোষনা করেন তিনি। প্রার্থীরা হলেন পাবনা-১ আসনে (সাঁথিয়া-বেড়া আংশিক) বাংলাদেশ জামায়াত ইসলামির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা-২ আসনে (সুজানগর-বেড়া আংশিক) কে এম হেসাব উদ্দীন। পাবনা-৩ আসনে (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) মাওলানা আলী আজগর। পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) অধ্যাপক আবু তালেব মন্ডল ও পাবনা-৫ আসনে (পাবনা সদর) অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন।















