ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনা-৩ আসনে নারী ভোটারদের দ্বারে দ্বারে নেতা-কর্মীরা

বড়াল প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৭ বার পঠিত
214

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন নারী ভোটাররা। এই আসনের মোট ভোটারের অর্ধেক নারী। ফলে জয়-পরাজয়ের সমীকরণে তাদের ভূমিকাই এখন মুখ্য। বিএনপি,স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকারের মাধ্যমে নারী ভোটারদের নিজেদের পক্ষে টানতে সক্রিয়। রাজনীতি ও ভোটের মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নারী ভোটার। নারী ভোটারদের দিকে এখন নজর প্রার্থীদের।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৮০৪জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮৬২ জন।
নারী ভোটারদের ভোট নিজেদের পক্ষে নিতে প্রধান তিন প্রার্থী ভোট প্রার্থনায় মাঠে নামিয়েছে নারী কর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি রকম রকম প্রতিশ্রুতিও দিচ্ছেন।
একাধিক নারী ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান,বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের ধানের। শীষের পক্ষে অনেক নারী কর্মী মাঠে নেমেছেন।তাদের প্রতিদিন পারিশ্রমিক ও দেয়া হচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছেন। দিচ্ছেন নারী উন্নয়নে নানা প্রতিশ্রুতিও। বিএনপি প্রার্থী তুহিনের সহধর্মিনী নিলুফার জাফির,ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমাসহ বিএনপি ও মহিলা দলের নেতা-কর্মী মাঠে নেমেছেন ভোট প্রার্থনায়। করেছেন একাধিক নারী সমাবেশও।
স্বতন্ত্র প্রার্থী,সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনায় বাড়ি বাড়ি যাচ্ছেন নারী কর্মীরা।
জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আছগারের পক্ষে মাঠে নেমেছেন জামায়াতের নারী নেতা-কর্মীরা। তারাও বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছেন। জামায়াতের নারী কর্মীদের প্রচার বেশি হচ্ছে বলে জানান একাধিক গৃহবধূ।
এবারের নির্বাচনে নারী ভোটার শুধু সংখ্যাতে নয়,শক্তিতেও কম নয়। গ্রাম থেকে শহর,কৃষি শ্রমিক থেকে উদ্যোক্তা-সব শ্রেণীর নারীই চান এমন প্রতিনিধি,যিনি বৈষম্য ছাড়াই নারীর উন্নয়নে কাজ করবেন এবং ভোটের পরেও পাশে থাকবেন।

ট্যাগস :

পাবনা-৩ আসনে নারী ভোটারদের দ্বারে দ্বারে নেতা-কর্মীরা

আপডেট সময় : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬