ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনা-৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী

বড়াল প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৮:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পঠিত
100

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন,‘বিএনপি আমাদের নির্বাচনী অফিস করতে বাধা দেওয়াসহ আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। আমাদের লিফলেট বিতরণে বাধা দেওয়াসহ ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগও দিয়েছি।” তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করে বলেন,একটি বিশেষ দল নির্বাচনে আমাদের নানাভাবে বাধা সৃষ্টি করছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগার অভিযোগ করেন,‘বিএনপির প্রার্থী নানা প্রতিশ্রুতি দিয়ে এলাকার মানুষকেও বিভ্রান্তি করছেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,শীঘ্রই আমি নির্বাচনী ইশতেহার ঘোষনা করবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আছগার বলেন,এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই,সবাই আমারা বাংলাদেশের মানুষ। নির্বাচনে তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাসহ সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় পাবনা-৩ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান পাবনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এস এম সোহেল,চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান,পাবনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুল হক,ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু হুরায়রাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পাবনা-৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী

আপডেট সময় : ০৮:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬