ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না : হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২৩ বার পঠিত
180

ফ্যামিলি কার্ড শুধু বিএনপি সমর্থকদের জন্য নয়;দেশের প্রতিটি পরিবারের নারী সদস্য এই কার্ডের আওতায় আসবেন—এমন ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ৯০’র স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন,“ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপদকালীন সময়ে পরিবার সরাসরি রাষ্ট্রের সহায়তা পাবে। স্বামী পরিত্যক্তা বা বিধবা নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব আরও বলেন,“ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কিংবা স্বাস্থ্য কার্ড পেতে কাউকে খুঁজতে হবে না,মামা-খালু বা তদবিরের প্রয়োজন হবে না। প্রকৃত কৃষকরাই কৃষি কার্ড পাবেন এবং স্বাস্থ্য কার্ড দেখিয়ে দেশের যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যাবে।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিদ্যমান মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও চিকিৎসা ভাতা অব্যাহত রাখার পাশাপাশি নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উঠান বৈঠকে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থাকলে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
দাশুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবীব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, পাবনা জেলা কৃষক দল নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল বকুল, মতিয়ার রহমান নিরব বিশ্বাস, শ্রমিক নেতা সোহেল রানা, তাঁতি দল নেতা রাজিবুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, যুবদল নেতা ইমদাদ, ছাত্রনেতা বিকি আগারওয়াল ,রবিউল ইসলাম প্রিন্স ও জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না : হাবিবুর রহমান হাবিব

আপডেট সময় : ০৮:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬