ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ২৭৫ বার পঠিত
228

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সঙ্গে নতুন করে একাধিক পদে দায়িত্বপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষিত বর্ধিত কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, বিষয়ভিত্তিক সম্পাদক ও সাধারণ সদস্য পদে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়। এ কমিটিতে তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য, আইন, আন্তর্জাতিক বিষয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে অভিজ্ঞ ও সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন পারভীন খন্দকার ও মোঃ শহিদুল ইসলাম শহিদুল। যুগ্ম সম্পাদক পদে একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়।
কমিটির সদস্য হিসেবে দেশের বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের সাইবার অ্যাক্টিভিস্ট ও সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অনলাইন প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী আদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দলীয় সূত্র জানায়, নতুন এই বর্ধিত কমিটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনকে আরও কার্যকর করতে, অপপ্রচার মোকাবিলা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনিযুক্ত সকলকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬