ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৮১ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়ায় কোয়ালিটি তৈল ও কেমিক্যাল দিয়ে দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযানে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত ২৪ এপ্রিল রাতে (রাত ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন।
অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী মোঃ খায়রুল ইসলাম (১৯) হারোপড়া গ্রামের পিতা আহসাব আলীর ছেলে। এ সময় ভেজাল দুধ তৈরি উপকরণ ২৪ লিটার কোয়ালিটি তেল ও ২ টি ব্লেন্ডার মেশিন যা স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয় তা জদ্ব করে এবং ১০ লিটার তৈল মিশ্রিত ভেজাল দুধ তা ধ্বংস করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে হারোপাড়া এলাকায় তার বসত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ পাওয়া যায়। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান এর ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকার অর্থদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ভেজাল দুধ তৈরির উপকরণ জন সম্মুখে ধ্বংসের আদেশ দেন। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।













