ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ,আ.লীগ নেত্রীর ছেলে গ্রেপ্তার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২০৯ বার পঠিত
71

পাবনার ভাঙ্গুড়ায় দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই কিশোর উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্যের ছেলে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাথরঘাটা গ্রামে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে পুলিশ আওয়ামী লীগ নেত্রীর বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। পথে উপজেলার পাথরঘাটা বিশিপাড়া মোড় থেকে তাকে অপহরণ করে বাড়িতে নিয়ে যায় ওই কিশোর। সেখানে মেয়েটিকে ঘরের ভেতর আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে থানা-পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে আটক করে।
ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার কিশোরকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাবনা আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ,আ.লীগ নেত্রীর ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩