ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪২১ বার পঠিত
253

ময়মনসিংহ সদর উপজেলা আলালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন-ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো.সাদমান (৭)। এছাড়া সিএনজি চালক আলামিন হোসেন (২৫), তার বাড়ি ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
একই পরিবারের তিনজন তারা আত্মীয়দের জানাজায় যাচ্ছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় তদন্ত কমিটি করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহে আসার পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭জন নিহত হন। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন।

ট্যাগস :

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

আপডেট সময় : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪