ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৪০৯ বার পঠিত
106

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে মাঠে না নেমেই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল নিগার সুলতানা জ্যোতির দল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) হ্যাংজুতে জেডজেইউটি ক্রিকেট মাঠে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল হংকংয়ে বিরুদ্ধে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় শেষ চারে পা রাখল টাইগ্রেসরা, যার অর্থ ১টি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবে তারা।
আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী টি-টোয়েন্টি ক্রিকেটের দলগত বিশ্বর‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাঁচটি দল সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী যদি কোনো নক-আউট ম্যাচ ভেস্তে যায়, তবে র‍্যাঙ্কিং অনুযায়ী তালিকায় যে দল এগিয়ে থাকবে, তারা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। এই সমীকরণে সেমির টিকিট নিশ্চিত করল লাল সবুজের দল।
এশিয়ান গেমসের সেমিফাইনালে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মেয়েরা। গত বাংলাদেশ সফরে আচরণবিধি ভেঙে ২ ম্যাচ নির্বাসিত রয়েছেন হরমনপ্রীত কৌর। তাই মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। সেমিফাইনালেও তাকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হবে। তবে সেমিফাইনাল ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে টুর্নামেন্টের শীর্ষবাছাই হওয়ার সুবাদে ফাইনালে উঠবে ভারত। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ট্যাগস :

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩