ম্যাক্স স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১১৮ বার পঠিত

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ম্যাক্স স্কুল এন্ড কলেজের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাক্স স্কুল এন্ড কলেজের আয়োজনে গতকাল শনিবার একদন্ত উচ্চ বিদ্যালয়ে মাঠে সারাদিন ব্যাপী ক্রিড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তবিবুর রহমান ফরহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আটঘরে উপজেলা বিএনপি’র আহবায়ক আতাউর রহমান রানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ফজলুর রহমান খান,বিশিষ্ট সমাজ সেবক আঃ রহিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ম্যাক্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
নুরুল ইসলাম।
ক্রীড়া অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু। ক্রীড়ানুষ্ঠানে শিক্ষকমন্ডলীসহ ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।














