ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তুহিনের পায়ে

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২০৬ বার পঠিত
92

“অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”- পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের পক্ষে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির প্রভাবশালী সদস্য। সম্প্রতি তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।

জানা গেছে, ২ জুলাই বিকালে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারি না। তার এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমন উদ্ভট বক্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। তিনি আরও বলেন, তার মতো কিছু বিএনপি নেতাকর্মীদের জন্য আজ দলের বদনাম হচ্ছে।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তিনি তার বক্তব্য ভুল হয়েছে বলে ফেসবুকে এসে সবার কাছে ক্ষমা চেয়েছেন।

ট্যাগস :

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তুহিনের পায়ে

আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫