র্যাবের অভিযানে মোবাইল ফোন চুরির ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা মামলার আসামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৯৩ বার পঠিত

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পাবনার অভিযানে আটঘরিয়ায় মোবাইল ফোন চুরির ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা মামলার এজারনামীয় এক আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত হলো পাবনা জেলার আটঘরিয়া উপজেলঅর সোনাকান্দার গ্রামের মোঃ জামাত আলীর ছেলে মোঃ রাব্বি হোসেন (২০)।
র্যাব জানায়,গত ২০ আগস্ট রাতে আটঘরিয়া থানাধীন পারখিদিরপুর এলাকায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে আসাদুল ইসলাম জিন্নাহ (২৯) নামের একজন যুবককে দুষ্কৃতিকারীরা ধারালো চাকু দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতা মোঃ উকিল খান বাদী হয়ে ২ জনকে আসামি করে আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৯, তারিখঃ ২১ আগস্ট ২০২৪। এ ঘটনার পর অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় সিপিসি-২ পাবনা’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২১ আগস্ট দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন সোনাকান্দর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামীমোঃ রাব্বি হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তাারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।
এদিকে ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে শরিফুল ইসলাম সজিব নামক এক চোর আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি একই উপজেলার কালামনগর গ্রামের খলিলুর রহমানের ছেলে।














