ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, দুই সহযোগী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১৯৬ বার পঠিত
112

লিবিয়ায় এক প্রবাসীকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুরে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী। এর আগে, গত বৃহস্পতিবার (৬ জুন) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণের দক্ষিণ-পশ্চিম দিঘলদি গ্রামের মৃত পন্ডিত আলী ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান সুমন (৩০) এবং একই গ্রামের দেলোয়ার হোসেন গাজীর ছেলে রবিউল আওয়াল রবি (২৮)।
পুলিশ সুপার আকবর আলী অভিযোগের বরাত দিয়ে জানান, মাসুদ রানা (৪০) নামের পাবনার এক ব্যক্তি ৪ বছর ধরে লিবিয়ায় থাকেন। তিনি দেশটির সিটি খলিফা নামক এলাকায় দরজির ব্যবসা করেন। গত ১৪ মে সকাল ৮টার দিকে নাম না জানা নম্বর থেকে ভুক্তভোগী মাসুদের স্ত্রীর ইমো নম্বরে ফোন করে অপহরণকারীরা। তারা তাকে বলেন, তার স্বামীকে অপহরণ করা হয়েছে। জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে মাসুদকে মেরে ফেলারও হুমকি দেয় অপহরণকারীরা।
অপহরণকারীরা একটি নম্বর দেয় এবং সেখানে টাকা পাঠাতে বলে। মাসুদের বাবা ধার-দেনা করে অপহরণকারীদের দেওয়া নম্বরে ১০ লাখ টাকা দেন। গত ২০ মে অপহরণকারীরা আবারো ইমো নম্বর থেকে পুনরায় ফোন করে আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মাসুদকে মারধরের ভিডিও পাঠায় পরিবারের কাছে।
তিনি আরও জানান, মাসুদের মা মলিনা খাতুন গত বুধবার (৫ জুন) পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরদিন মামলা হিসেবে অভিযোগটি নথিভুক্ত হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করে পুলিশ। ডিবির টিম তথ্য প্রযু্ক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার আকবর আলী বলেন, গ্রেপ্তারকৃতদের সঙ্গে লিবিয়ায় থাকা অপহরণকারীদের আগে থেকেই পরিচয় আছে। অপহরণকারীরা অপহৃতদের পরিবারের পাঠানা টাকা দেশে থাকা সুমন ও রবির মাধ্যমে লেনদেন করতো। লিবিয়ায় থাকা অপহরণকারীদেরও পরিচয় পাওয়া গেছে। এই মুহূর্তে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আমরা লিবিয়ায় অপহৃতকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছি।

ট্যাগস :

লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, দুই সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪