ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর(বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৫৯ বার পঠিত
76

বগুড়ার শেরপুরে মো. নয়ন (২০) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নয়ন ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নয়নের মা কল্পনা খাতুন বলেন, ‘পূজার ছুটিতে নয়ন বাড়ি এসেছিল। গত সোমবার রাতে সে আমার কাছে কিছু টাকা চায়। আমি দিতে অস্বীকার করলে আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতের খাবার খেয়ে সে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল ৮টার দিকে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করি। এ সময় তার ঝুলন্ত দেহ দেখতে পাই। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তার লাশ নামায়।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নয়ন তার নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩