ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সাঁথিয়ায় মাটি বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৩০ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

145

পাবনার সাঁথিয়ায় মাটি বিক্রির দায়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এ জরিমানা করেন।
জানা যায়, স্বরপে সরকারি সড়কের পাশে একটি পুকুর খনন করে দীর্ঘ দিন ধরে মাটি বিক্রি করছিল অসাধু মাটি ব্যবসায়ীরা। গত ১ জুলাই সন্ধ্যায় ওই পুকুর থেকে খনন করা মাটির গাড়ি ইউএনও রিজু তামান্নার সামনে পড়ে। তিনি মাটি পরিবহনের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, মাধপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলামের হয়ে তিনি মাটি বিক্রয় করছেন। পরে চালককে নিয়ে স্বরপে মাটি খনননের স্থানে গেলে ইউএনও দেখতে পান প্রায় ৮-১০টি গাড়িতে মাটি বিক্রির জন্য নেওয়া হচ্ছে। খননকাজে দুটি যন্ত্রও (এক্সকাভেটর) ব্যবহার করা হচ্ছে। পরে মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। আমি ইতিপূর্বে দুইবার উক্ত স্থানে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না পেয়ে ফিরে আসি। মঙ্গলবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছি। সরকারি নিয়ম—সড়ক থেকে ১ কিলোমিটার দূরে পুকুর খনন করতে হবে। এ নিয়ম না মানায় সরকারি সড়কের পাশ থেকে মাটি কাটায় সড়ক হুমকির মুখে রয়েছে। অবৈধ মাটি খননসহ সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগস :

সাঁথিয়ায় মাটি বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫