ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সাঁথিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২৩১ বার পঠিত
296

পাবনার সাঁথিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ওই শিক্ষার্থী উপজেলার ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের নজরুল ইসলাম ওরফে নজুর বাড়ির ভাড়াটিয়া জনৈক ব্যক্তির মেয়ে এবং ধুলাউড়ি নূরানী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আনিছুর রহমান আনিছকে(৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।লম্পট আনিছুর রহমান উপজেলার ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।বৃহস্পতিবার(২৪জুলাই)বিকেলে ধর্ষক আনিছকে পাবনা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানায় মামলা সূত্রে জানা গেছে,পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের মেয়েটির বাবা ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।গত ১৬ জুলাই সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী বাড়ির পাশে ‘ছ’ মিলে কাঠের ঘুন আনতে যায়। এ সময় লম্পট আনিছ তাকে খাজা দেবার প্রলোভন দেখিয়ে ঘুনের হাউজে নিয়ে ধর্ষণ করে।এ ঘটনা বাড়ি গিয়ে কাউকে না বলতে ভয়ভীতি দেখায় । মেয়েটির গোপনাঙ্গে ব্যথা হওয়ায় গতকাল বুধবার(২৩ জুলাই) বিকেলে তার মাকে বিষয়টি বলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করলে ধুলাউড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক বৃহসপতিবার(২৪ জুলাই) দুপুরে ধুলাউড়ি থেকে আনিছকে আটক করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিছুর রহমান জানান,ধর্ষককে আটক করা হয়েছে। থানায় ধর্ষন মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিক্যালে প্রেরনসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

সাঁথিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক আটক

আপডেট সময় : ০৮:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫