ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সাঁথিয়ায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ২১১ বার পঠিত
94

পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা সদর থানার ধোপাঘাটা (দক্ষিণপাড়া) গ্রামের মৃত জালাল খাঁর ছেলে সুমন খাঁ (৩৫) এবং পূর্বরাঘবপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩৬)। গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সবুজ রঙের সিএনজি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (৯নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে আতাইকুলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আতাইকুলার রঘুনাথপুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের ১নং গেটের সামনে থেকে একটি সবুজ সিএনজির ভেতর থেকে ৩০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
আতাইকুলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদ্বয় একাধিক মাদক মামলায় অভিযুক্ত। তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন তারা পাবনা জেলার বিভিন্ন এলাকায় সিএনজি করে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সাঁথিয়ায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩