ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সীমান্তে পুশইন হলেও সরকার একটা ধমকও দিতে পারছে না: আব্দুস সালাম

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১১০ বার পঠিত
107

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সীমান্তে পুশইন হলেও এই সরকার তাদেরকে একটা ধমকও দিতে পারছে না। ধমক দিতে হলে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। ভারতকে ঠেকাতে হলে বিএনপিকে দরকার।

শুক্রবার সন্ধ্যায় পাবনা-৩ ( ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের প্রাথমিক মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশের সংকট এখনো কাটেনি। ফ্যাসিস্টরা সীমান্তের ওপারে বসে আছে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ছাড়া কোন বিকল্প নাই।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকে বিএনপি ও আওয়ামী লীগকে এক করতে চায়। বিএনপি ও আওয়ামী লীগ এক নয়। বিএনপি হলো দেশের স্বাধীনতার পক্ষের দল আর আওয়ামী লীগ হলো চোরের দল।

কোন দলের নাম উল্লেখ না করে ওই বিএনপি নেতা বলেন, এখন আরেকটি দলকে ভুয়া বলতে হবে। কারণ তারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছে। অথচ বিএনপি তাদেরকে দীর্ঘদিন আগলে রেখে ছিলো।

সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

ট্যাগস :

সীমান্তে পুশইন হলেও সরকার একটা ধমকও দিতে পারছে না: আব্দুস সালাম

আপডেট সময় : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫