ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সুজানগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১১৪ বার পঠিত
104

পাবনার সুজানগরে নূরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাচুরী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আবদুর রশিদ খানের ছেলে।
সুজানগর থানার ডিউটি অফিসার আলম হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে এলাকাবাসী ওই গাছে নূরুল ইলামের লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এলাবাসীর বরাত দিয়ে জানান, ওই নূরুল ইসলাম বিভিন্ন ব্যক্তির নিকট ঋণ ছিলেন। ধারণা করা হচ্ছে হয়তো সে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন একসময় ওই গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। অথবা পাওনাদারা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই গাছে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :

সুজানগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪