ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সুজানগরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২৫১ বার পঠিত
99

পাবনার সুজানগরে সরিষাসহ বিভিন্ন রবি ফসলের আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ৫হাজার ৯‘শ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১২০০জন কৃষকের মাঝে গম বীজ ও সার, ১০০জন কৃষকের মাঝে ভূট্টা বীজ ও সার, ৩৫০০জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার, ৪০০জন কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ ও সার, ১০০জন কৃষকের মাঝে মুগ বীজ ও সার, ২০০জন কৃষকের মাঝে মসুর বীজ ও সার, ২০০জন কৃষকের মাঝে খেসারী বীজ ও সার এবং ২০০জন কৃষকের মাঝে চিনাবাদামের বীজ ও সার বিতরণ করা হয়। রোববার ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুস সাত্তার। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও মোঃ আলমগীর হোসেন।

ট্যাগস :

সুজানগরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় : ০৯:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩