ব্রেকিং নিউজ :
হার্ট অ্যাটাক করে হাসপাতালে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৬৭৯ বার পঠিত

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান (৮৪)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী চিকিৎসক মাইনুদ্দিন মানিক। তিনি জানান, মাওলানা লুৎফুর রহমানের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বড়াল/এমআর















