ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২৭০ বার পঠিত
105

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল যতদিন রাষ্ট্র পরিচালনায় থাকবে ততদিন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ মাথা উচু করে বেঁচে থাকবেন। আগামী কয়েক বছরের মাঝে বীর মুক্তিযোদ্ধাগণ বিদায় নেবেন। তাঁদের অনুপস্থিতিতে তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিটি জাতিকে তার নিজস্ব ইতিহাস সম্পর্কে জানতে হবে। একটি জাতি তার জন্ম বেড়ে উঠা ও সংগ্রাম সম্পর্কে অবগত না হলে সে জাতি ধ্বংস হয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা দিয়েছে, নতুন পরিচয় দিয়েছে। বাঙালি জাতির আত্মপরিচয় ধরে রাখতে হলে, ০৭ মার্চ, ২৫মার্চের কালরাত, স্বাধীনতা ঘোষণা ও বিজয় দিবসসহ বাঙালি জাতির উত্থানের স্বাক্ষ্য বহণকারী গৌরবের দিনগুলোকে স্বতস্ফূর্তভাবে উদযাপন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে অবিচল থেকে সবাইকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। সোমবার (২৫মার্চ) সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ মুক্তমঞ্চে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,শিক্ষার্থী হাসাবুল হাসান। এ সময় পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, আ’লীগ নেতা রবিউল করিম হিরু, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এরপর ডেপুটি স্পিকার সাঁথিয়ার হাড়িয়া কাহন দাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

ট্যাগস :

আপডেট সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪