ব্রেকিং নিউজ :
চাটমোহর হাইস্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বড়াল প্রতিবেদক:
- আপডেট সময় : ১০:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২৬০ বার পঠিত

পাবনার চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার ও স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ ছালাম। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।















