ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সাঁথিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৩১ বার পঠিত
145

পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর হাইওয়ে থানা পুলিশ পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী নামক স্থানে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর(৬০)মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার(২৯মে)দিবাগত রাতে হাইওয়ে থানার টহল পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত ১টার দিকে মাধপুর হাইওয়ে থানার টহল পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে টহল দিচ্ছেলেন। এ সময় তাঁরা সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গী নামক স্থানে নারীর মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহটির শরীরে জখমের চিহ্ন রয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার রাতে আমাদের পুলিশ এলাকায় টহল দেওয়ার সময় উক্ত স্থানে মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শুক্রবার (৩০মে)মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়কে চলাচলের সময় হয়ত কোন পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। মরদেহটির সনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। তার পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

সাঁথিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫