ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সাঁথিয়ায় ২০ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৬৭ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

245

পাবনার সাঁথিয়ার আর আতাইকুলা ইউনিয়নের কাজীপুর গ্রামে চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও জাল তৈরির সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।এ সময় কারখানার মালিক রতন প্রামানিকের ছেলে নাজমুস সাকিব(২২)কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।রোববার(৩আগস্ট)বিকেলে অভিযান চালিয়ে জাল জব্দ করে রাত ৯টার দিকে আতাইকুলা বাজারে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জানা গেছে,নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে চায়না দুয়ারি জাল তৈরি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না অভিযান পরিচালনা করে জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেন। এ সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান ও আতাইকুলা থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন,১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে এবং জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

সাঁথিয়ায় ২০ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ১০:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫