ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী Logo ফরিদপুরে মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল মাদকাসক্ত ছেলে

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পঠিত
11

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আব্দুল জব্বার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
আব্দুল জব্বার পাবনা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পাবনা প্রেসক্লাব।

এক শোকবার্তায় প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শনিবার বাদ জোহর পাবনা সদর উপজেলার মজিদপুর গোরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে মজিদপুর গোরস্থানে দাফন করা হয়।

ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই

আপডেট সময় : ১১:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬