আটঘরিয়ায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১১৮ বার পঠিত

পাবনার আটঘরিয়া উপজেলায় ২৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা জেলা পুলিশ মোঃ মোরতোজা আলী খাঁন নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল)প্রণব কুমারের তত্ত্বাবধানে,আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে থানা এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমের নেতৃত্বে এসআই মতিয়ার রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে উপজেলার দেবোত্তর ইউনিয়নের তারাপাশা গ্রামস্থ জনৈক আবু মুছা এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর রাত্রীকালীন চেকপোষ্ট করাকালীন ২৩ জুন রাত সোয়া দুইটার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার দ্রুত গতিতে আসতে দেখে উক্ত প্রাইভেট কার’টি সংকেত দিলে প্রাইভেট কার’টি রাস্তার পাশে দাড়ানো মাত্রই ভিতরে পিছনের সিটে থাকা পলাতক আসামী পাবনা সদর উপজেলার আফুরী গ্রামের মেহের বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (৩৯), কৌশলে পালিয়ে যায়। অপর আসামী পাবনা সদর উপজেলার জহিরপুর গ্রামের মৃত আনাই আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন আপন(৩০)কে পালানোর চেস্টাকালে আটক করা হয়। প্রাইভেট কারটি তল্লাশী করিয়া তিনটি ব্যাগে রক্ষিত সর্বমোট ২৫ (পচিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। আটক আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, আটক আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (৩০) এর বিরুদ্ধে বিভিন্ন জেলাসহ পাবনা জেলায় সর্বমোট ৯টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া স্থানীয় তদন্তে জানা যায়।














