ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৩২ বার পঠিত

Oplus_16908288

105

নানা আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে ঈশ্বরদী শহরের কর্মকারপাড়ায় মাতৃ মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
রথযাত্রাটি কর্মকারপাড়া মাতৃ মন্দির থেকে শুরু হয়ে প্রদণি শেষে মেইন রোডের প্রয়াত নরেশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে শেষ হয়। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই দলে দলে নানা বয়সী মানুষ মাতৃ মন্দিরে সমাবেত হতে থাকে। পরে সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন এবং ভক্তরা রশির টানে এগিয়ে নিয়ে যায় জগন্নাথ দেবের রথ।
রথযাত্রায় মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কর্মকার, সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মিলন কর্মকার, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, সাংবাদিক সৌরভ দেবনাথ কৃষ্ণসহ সহস্রাধিক ভক্ত উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ঈশ্বরদীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫