ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১১০ বার পঠিত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে পথসভায় মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ বিপুল হোসেন বুদুর সভাপতিত্বে ও মোঃ আউয়াল কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সদস্য আরিফ বাঙাল,পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের পথিক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতাশাকিল সরদার, আবু সাঈদ উজ্জল, মিজানুর রহমান মিজান, হেকমতউল্লাহ কনক, মীর তুহিন, চঞ্চল সরদার, জুবায়ের ফারুক রাজিব, ছাত্রদল নেতা রিয়ামুল ইসলাম রিয়াম, রুহুল আমীন, আলিমুল মৃধা,কাজী বাপ্পি, মনিরুল ইসলাম, রাব্বি, রাজিব ফরাজী প্রমুখ।











