ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১০৮ বার পঠিত
105

অনিয়মের অভিযোগে ৫০ শয্যার ঈশ্বরদীৃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রথমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে অভিযান শুরু করেন দুদক কর্মকর্তারা। হাসপাতালে রোগীদের দুপুরে নিম্নমানের খাবার পরিবেশন ও ওষুধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে কিনতে বাধ্য করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় খাবার, ওষুধ নিয়ে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দুদক জানিয়েছে।
জানা গেছে,হাসপাতালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দ্বারা রোগীদের প্রেসক্রিপশন তৈরি করে তাদের বাহিরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হয়না। দীর্ঘসময় এক্সরে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেওয়া হয়েছে তার কোন তালিকা দেখাতে পারেননি।
এছাড়াও নতুন মেশিনারি দেওয়ার পর পুরতনগুলো কোথায় রয়েছে তার কোন সঠিক সদুত্তর দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। দুদকের এ অভিযানে বাহ্যিক আরো অনেক দুর্নীতি রয়েছে ধারনা করে অভিযানটি চলমান রয়েছে বলে জানা গেছে।
অভিযান চলাকালে হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগী ও স্বজনরা অভিযোগ করেন,সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে থাকতে হয় নোংরা পরিবেশে। বাথরূম ব্যবহার করার অনুপযোগী। চড়া দামে হাসপাতালের সামনের দোকান থেকে ওষুধ কিনতে হয়।
দুদক সূত্র উপস্থিত সংবাদ কর্মীদের জানায়,এই হাসপাতালে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। ভর্তি রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হয় না। এছাড়া দীর্ঘসময় এক্সরে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেওয়া হয়েছে, তার কোনো তালিকা দেখাতে পারেননি হাসপাতাল সংশ্লিষ্টরা।
সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র মজুমদার বলেন,আমাদের প্রাথমিক অনুসন্ধানে যতগুলো অনিয়ম পেয়েছি তাতে মনে হচ্ছে এ হাসপাতালে অভ্যন্তরীণ ও বাহ্যিক অনেক অনিয়ম রয়েছে। সম্পূর্ণ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আপডেট সময় : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫