ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

এবারও নারী নেতৃত্বে ভরসা রাখলো না যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২২৯ বার পঠিত
87

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবারও নারী নেতৃত্বে ভরসা রাখতে পারলো না যুক্তরাষ্ট্র।
১৭৭৬ সালে স্বাধীনতা অর্জন করে যুক্তরাষ্ট্র। প্রায় আড়াইশো বছর পার হয়ে গেলেও কোনো নারী প্রেসিডেন্টের মুখ আমেরিকা দেখতে পায়নি। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হয়েও কেন দেশটির নারীরা পিছিয়ে আছে তা অনেককেই বিস্মিত করে।
ইউরোপের অনেক দেশেই নারী হয়েছেন রাষ্ট্র ও সরকারপ্রধান। তবে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা নিয়ে ব্যাপক সরব যুক্তরাষ্ট্রে এখনও কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হননি।
হিলারি ক্লিনটনের পর নারী নেতৃত্বের অগ্নিশিখা হয়ে হাজির হন কমলা হ্যারিস। জুলাইয়ে নির্বাচনি বিতর্কে ট্রাম্পের কাছে জো বাইডেনের হেরে যাওয়ার পর আমেরিকান জনগণের ভোট পেতে মাঠে নামেন কমলা। তবে শেষ পর্যন্ত জয়ী হতে পারলেন না তিনিও।
মার্কিন নির্বাচনে নারীদের এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, এখনও নারীর নেতৃত্ব মেনে নেওয়ার অবস্থায় আসেনি আমেরিকার জনগণ। তবে আগের যে কোনো সময়ের চেয়ে নারী নেতৃত্বকে মেনে নেওয়ার প্রবণতা বেড়েছে।

ট্যাগস :

এবারও নারী নেতৃত্বে ভরসা রাখলো না যুক্তরাষ্ট্র?

আপডেট সময় : ০৪:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪