ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

কোটা বাতিলের দাবিতে পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৫৩ বার পঠিত
81

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো মিছিল ও অবস্থান কর্সূমচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,স্বাধীনতার এতো বছর পরও কোটা ব্যবস্থা মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। ২০১৮ সালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল। আবার কোন উদ্দেশ্য এটা বহাল হলো তা অজানা। এটা মেনে নেওয়া যায় না। কোটা ব্যবস্থা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে সামান্য সময়ের জন্য মহাসড়কে বসেছিলেন। পুলিশ বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান

ট্যাগস :

কোটা বাতিলের দাবিতে পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪