ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায়

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২৬৩ বার পঠিত
135

লাতিন আমেরিকার ফুটবল মানে ছন্দের সৌন্দর্য্য। তবে সেটা ভুল প্রমাণিত করলো উরুগুয়ে ও ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের ম্যাচজুড়ে চললো শরীরী ভাষার লড়াই, রেফারিকে তটস্থ থাকতে হলো সর্বক্ষণ, হলুদ কার্ড-লাল কার্ডের মহড়া চললো। সব ছাপিয়ে জয় হলো উরুগুয়ের। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে পৌছে গেল মার্সেলো বিয়েলসার দল। কোপা আমেরিকা থেকে বিদায় নিলো ব্রাজিল।
পেনাল্টিতে উরুগুয়ের হয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন ফেদে ভালভার্দে। ব্রাজিলের হয়ে মিস করেন এডার মিলিতাও। দ্বিতীয় শটে উরুগুয়ে ও ব্রাজিল দুই দলই জাল খুঁজে নেয়। তৃতীয় শটে উরুগুয়ে গোল করলেও মিস করে ব্রাজিল। চতুর্থ শটে গোল পেলেই উরুগুয়ের জয় নিশ্চিত, এমন সমীকরণে মিস করে বসেন জোসে গিমেনেজ। তবে পরের শটে গোল করেই উল্লাসে মেতে ওঠে কোপা আমেরিকার সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।
আজ রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। উরুগুয়ের ৪০ শতাংশের বিপরীতে ব্রাজিল বল পেয়েছে ৬০ শতাংশ। উরুগুয়ে ১২টি শট নিয়ে ১টি লক্ষ্যে রাখতে পারে, ব্রাজিল ৭ শটের ৩টি লক্ষ্যে রাখলেও গোলের দেখা পায়নি।

ট্যাগস :

কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায়

আপডেট সময় : ০৬:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪