ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

খানমরিচে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ২৩২ বার পঠিত
333

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ জানুয়ারি দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এলাকার কয়েক শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব পাবনা জেলা শাখার সভাপতি ডা.আহমেদ মোস্তফা নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন জনদরদি নেতা। তার আদর্শ অনুসরণ করেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

ট্যাগস :

খানমরিচে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬