ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

গুরুদাসপুরে ২০৪ পিচ ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

গুরদাসপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১০৮ বার পঠিত
170

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় পাঁচ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টহলরত পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,ঝাউপাড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বানী মোল্লা (৩৭), মহারাজপুরের আব্দুল মতিনের ছেলে শুভ ইসলাম (২২), আলম হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৯), ধানুড়া এলাকার মফিজুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২১) এবং জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, নিয়মিত টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ শুক্রবার মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

গুরুদাসপুরে ২০৪ পিচ ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬