ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা,ঘাতক ছেলে আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১৩১ বার পঠিত
185

নাটোরের বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে মাকে হত্যা করেছে রাজন (২২) নামে এক পাষন্ড ছেলে। রোববার রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার বিকালে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম (৫৫) ওই মহল্লার আব্দুল মতিনের স্ত্রী। এদিকে, অভিযুক্ত ছেলে রাজনকে শনিবার রাতেই তার শশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে রাজন স্ত্রীকে নিয়ে উপজেলার বাগডোব গ্রামে শশুরবাড়িতে বসবাস করেন। এছাড়া আব্দুল মতিন আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করায় সাজেদা বেগম বাড়িতে একাই থাকতেন। রাজন মাঝে মাঝেই তার মায়ের কাছে এসে মাদকসেবনের জন্য জোর করে টাকা-পয়সা নিয়ে যেতো। শনিবার বিকালে সে তার মায়ের কাছে এসে পুনরায় ৫শ টাকা দাবি করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় রাজন পকেট থেকে ছুরি বের করে তার মায়ের পেটে উপর্যুপরি আঘাত করে। এতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, ঘটনার পর পরই অভিযুক্ত রাজন গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায হত্যা মামলা দায়ের হয়েছে।

ট্যাগস :

বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা,ঘাতক ছেলে আটক

আপডেট সময় : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬