ব্রেকিং নিউজ :
চাটমোহর পৌরসভায় যানবাহনে টোল আদায় বন্ধ
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২০২ বার পঠিত

বাংলা ১৪৩৩ সনের পহেলা বৈশাখ থেকে চাটমোহর পৌরসভায় কোন যানবাহন থেকে আর টোল আদায় করা হবেনা। এবছর পৌরসভার কোন সিএনজি স্ট্যান্ড,বাসস্ট্যান্ড কিংবা কোন সড়কপথ ইজারা দেওয়া হয়নি। এখন থেকে আর বাস,ট্রাক বা সিএনজিকে পৌরসভার মধ্যে চলাচল করতে কোন প্রকার টোল দিতে হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা সালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৌরসভায় প্রবেশরত ও মালামাল লোড আনলোড করার জন্য ট্রাক,বাস,কাভার্ড ভ্যান,মিনি ট্রাক,সিএনজিসহ অন্যান্য যানবাহন থেকে টোল আদায়ের ইজারা প্রদান করা হয়নি। ফলে এখন থেকে সকল যানবাহন বিনা টোল প্রদানেই পৌর সদরে প্রবেশ ও বের হতে পারবে। তিনি জনসাধারণ ও সকল চালকদের এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য আহবান জানিয়েছেন।















