ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ২৫৩ বার পঠিত
357

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।
যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এই টেলিবৈঠকে জেমিসন গ্রিয়ার অংশ নেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্রেড নেগোসিয়েশন-সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ব্রেন্দা লিঞ্চ- অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; এমিলি আশবী- ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; রিক সুইজার- ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ; স্যাম মুলোপলাস- ইউএসটিআর চিফ অব স্টাফ; ডি. আর সেকিঞ্জার- সিনিয়র পলিসি অ্যাডভাইজার টু দ্য ডেপুটি ইউএসটিআর।
বৈঠকের একপর্যায়ে জেমিসন গ্রিয়ার জানতে চান, চলমান ট্রেড নেগোসিয়েশন নিয়ে তারেক রহমানের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিএনপির মনোভাব কী।
জবাবে তারেক রহমান স্পষ্টভাবে জানান, সরকার যে নেগোসিয়েশন পরিচালনা করেছে, সে বিষয়ে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে, তাতে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই।
বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই টেলিবৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই মুহূর্তে তারেক রহমানের কোনো সরকারি পদ নেই। সে বিবেচনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে এই বৈঠক রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আপডেট সময় : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬