ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৩৭ বার পঠিত
460

কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিয়ে পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। সোমবার (১৪
এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, কৃষি খাতকে আরও সংগঠিত ও
আধুনিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই উপস্থিত থেকে নির্বাচিত
কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সেবা ও সুবিধা সহজে পৌঁছে
দেওয়া সম্ভব হবে। এতে কৃষি খাতে সরকারি সহায়তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলেও আশা করা
হচ্ছে।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় প্রাথমিকভাবে এই কর্মসূচি চালু হচ্ছে।
পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের একটি কেন্দ্রীয় ডাটাবেইস তৈরির ক্ষেত্রেও এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক কর্মকর্তা বলেন, “এই কার্ডের মাধ্যমে কৃষকদের সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ করা যাবে, ফলে সহায়তা দেওয়া
হবে আরও সহজ ও স্বচ্ছভাবে।”
বিশ্লেষকদের মতে, ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের অন্তর্ভুক্ত করার এই উদ্যোগ ভবিষ্যতে ভর্তুকি, ঋণ ও
অন্যান্য সহায়তা বিতরণে স্বচ্ছতা আনতে সহায়ক হতে পারে।

ট্যাগস :

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬