ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৯৯ বার পঠিত
118

পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রি কলেজে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ হয়নি বলে অভিযোগ উঠেছে।
গত ৮ ই জানুয়ারি ২০২৫ পাবনা জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ করেছেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার।
তার অভিযোগে বলা হয়েছে, ইউনুস আলী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষের অবসর জনিত কারণে কলেজটির দর্শন বিভাগের জ্যৈষ্ঠ সহকারী অধ্যাপক নাজমুন নাহার ও পরবর্তীতে অর্থনীতি বিভাগের জ্যৈষ্ঠ সহকারী অধ্যাপক সাদরুল আমিন খান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে ৬ জন সহকারী অধ্যাপক সহ মোট ৭ জনকে উপেক্ষা করে ৮নং ক্রমিকের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। যা রীতিমতো বিধি বহির্ভূত এবং জৈষ্ঠ শিক্ষকবৃন্দদের প্রতি চরম অবমাননা ।
তবে এ ব্যাপারে কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, নিয়ম মেনে সবার সম্মতি ক্রমে আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫