ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

নিখোঁজের পরদিন মিলল স্কুল ছাত্রের লাশ

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৮১ বার পঠিত
97

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজ হওয়ার পরদিন নাহিদ হাসান (১৫) নামের এক স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের পল্লী বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্রের পাশের রেল লাইনের ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া খানপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ গত বৃহস্পতিবার সকালে তার এসএসসি পরীক্ষার্থী বোন মীমকে নিয়ে ভাঙ্গুড়া জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসে। সেখানে বোনকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরদিন বিকেলে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও নিহতের স্বজনরা এসে লাশটি শনাক্ত করে।
ওসি জানান, নিহতের মাথায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

নিখোঁজের পরদিন মিলল স্কুল ছাত্রের লাশ

আপডেট সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫