ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকসহ আটক ৩

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২৬৯ বার পঠিত
112

১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংক পাবনার কাশিনাথপুর শাখার ব্যবস্থাপকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট অডিট টিম সাঁথিয়ায় উপজেলার কাশিনাথপুর শাখায় অডিটে যান। অডিতে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম ধরা পড়ে।
এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম,ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দেয় অডিট টিম। পরে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের ৩ জনকে আটক করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,আর্থিক অনিয়মের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আটককৃতদের আদালতে পাঠানো হয়,আদালত তাদেরকে জেলহাতে পাঠিয়েছে। পরবর্তীতে বিষয়টি দুদক আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

পাবনায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকসহ আটক ৩

আপডেট সময় : ০৬:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪