পাবনায় সাংবাদিকদের সাথে উইক্যান’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৯৬ বার পঠিত

আন্তর্জাতিক নারী দিবস পালনের ধারাবাহিকতায় আমরাই পারি নারী নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে উইক্যান,ব্রেড,বাঁচতে চাই ও এসডিকেএস’র আয়োজনে ইসিসেপ প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। মতবিনিময় সভায় আদিবাসীদের জীবনমান উন্নয়নে করণীয়,সরকারি সেবা প্রদানসহ নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান। প্রধান অতিথি ছিলেন উইক্যানের নির্বাহী পরিচালক জিনাত আরা হক। কর্মসূচি পরিকল্পনা উপস্থাপন করেন উইক্যানের প্রোগ্রাম এন্ড ডকুমেন্টেশন অফিসার মারুফিয়া নুর। মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় দে। আলোচনায় অংশ নেন,পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার,সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান,মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা দৈনিক নতুন বিশ^বার্তার সম্পাদক শহিদুর রহমান,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ,ডেইলি স্টারের আহমেদ হুমায়ুন কবির তপু,শেখ তৌফিক হাসান,সনম রহমান,দৈনিক সমকালের ঈশ^রদী প্রতিনিধি সেলিম সরদার,আরিফ আহমেদ সিদ্দিকী,বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আঃ রব মন্টু,এসডিকেএস’র নির্বাহী পরিচালক নাসির উদ্দিন মঈনুল প্রমুখ। মতবিনিময় সভায় পাবনা,ঈশ^রদী,সুজানগর ও ভাঙ্গুড়ার সাংবাদিকরা অংশ নেন।















