পাবনা র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫৫ বার পঠিত

র্যাব-১২ পাবনার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ’র নির্দেশনায় ৪/২/২০২৪ তারিখ বিকাল ১৫.৪৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খানের নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২,পাবনা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন এলেঙ্গা-হাটিকুমরুল মহাসড়কে নির্মিত বানিয়াগাতী সেতুর পূর্বদিকে মহাসড়কের উপরে অভিযান পরিচালনা করে ১৫০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,১টি মোবাইল ফোন এবং ২টি সিমকার্ড ও নগদ ৭০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন,মোঃ রবি (৩২), পিতা-মোঃ আবুল শেখ, সাং-দড়িনারিচা, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।















