ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন চাটমোহরের আসাদুজ্জামান

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩২৪ বার পঠিত
264

চাটমোহরের বিশিষ্ট নাট্যকার,অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। গত ১৭ অক্টোবর সাংস্কৃতিক মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে সরকার ২৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করেন। তিন বছর মেয়াদী এ পরিষদ।
রাজশাহী বিভাগের মনোনীত সদস্য চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা মরহুম কেরামত আলী মাস্টারের ছেলে চাটমেহরের নাট্যাঙ্গনের উজ্জল নক্ষত্র আসাদুজ্জামান দুলাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি পদাধিকার বলে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উপদেষ্টা,সদস্য সচিব শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং সহ সভাপতি সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সচিব। কমিটির অন্য পরিচালক হলেন,আজাদ আবুল কালাম (ঢাকা), জয়দেব রোয়াজা (চট্টগ্রাম),শিপন (খুলনা),দেবাশীষ চক্রবর্তী (বরিশাল),শামসুল বাসিত (সিলেট),ইফতেখারুল আলম (রংপুর),কমল কান্তি (ময়মনসিংহ)। এছাড়া সদস্য মনেনীত হয়েছেন সাংবাদিক ও লেখক আলতাফ পারভেজ,ঢাবির সহযোগি অধ্যাপক সামিনা লুৎফা,ছায়ানটের শিক্ষক লায়েকা বশির প্রমুখ।
আসাদুজ্জামান দুলাল চাটমোহরে মুক্তনাটক,পথনাটক আর মঞ্চ নাটকের রুপকার। নাট্যকার হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র। সুদক্ষ অভিনেতা হিসেবেও মঞ্চে স্বাক্ষর রেখে চলেছেন। শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনেনীত হওয়ায় চাটমেহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল ও সাধারন সম্পাদক এস এম মাসুদ রানা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন চাটমোহরের আসাদুজ্জামান

আপডেট সময় : ০৪:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪