ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ফরিদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাপ আর নেই

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৬৮ বার পঠিত
87

পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোলাম হোসেন গোলাপ (৭২) আর নেই। তিনি প্রায় ১ মাস লিভারের জটিল রোগে ভুগে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্ন ালিল্লাহি ওয়া ইন্ন.ইলাইহি রাজিউন)। তিনি ১৯৮৯ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েিেছলেন এবং ২০১৯ সালে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গত ২৫ জুন মেয়াদ শেষ করেন। তিনি প্রায় ১০ বছর ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ প্রায় ৪০ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং উপজেলার মোহাম্মদ ইয়াছিন অর্নাস কলেজে(বর্তমানে সরকারি) দীর্ঘদিন শিক্ষক এবং প্রায় ৩ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। তিনি উপজেলা সংগীত একাডেমী ও ললিতকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সদালাপী ও মিষ্টভাষী মানুষ হিসেবে গরীব-দুঃখিদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও মানবিক। করোনার মধ্যে তাঁর একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস শিমুল মারা যায় ও স্ত্রী নার্গিস পারভীনও প্রায় ৫ বছর কিডনি রোগে ভুগে প্রায় ১ বছর আগে মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে-নাতি-নাতনীসহ আতœীয়-স্বজন ও অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৩ জুলাই) বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃতুতে স্থানীয় সাংসদ আলহাজ মকবুল হোসেন,ডেপুটি স্পিকার আলহাজ শামসুল হক টুকু,পাবনা সদরের সাংসদ গোলাম ফারুক প্রিন্স,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার,ইউএনও শিরিন সুলতানা,মেয়র খ.ম.কামরুজ্জামান মাজেদ,বিএনপির আহবায়ক জহুরুল হক বকু,জামাতের আমির মাওঃ আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ,সম্পাদক মির্জা বাসিতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শোক প্রাকাশ করেছেন।

ট্যাগস :

ফরিদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাপ আর নেই

আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪