ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীদের নাম ঘোষণা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৮৬ বার পঠিত
112

সংস্কার ও নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার বগুড়া শহরের স্থানীয় টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রীতি সমাবেশে এই ঘোষণা দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

সমাবেশে বগুড়ার সাতটি আসনে মনোনীত জামায়াত প্রার্থীরা হচ্ছেন:

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি): জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া-২ (শিবগঞ্জ): সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী

বগুড়া-৫ (ধুনট-শেরপুর): শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান

বগুড়া-৬ (সদর): সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী): শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদী, যাকে অনুষ্ঠানমঞ্চে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সংকটময় সময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে আন্দোলন চালিয়ে যাবে।”

ট্যাগস :

বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীদের নাম ঘোষণা

আপডেট সময় : ০৬:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫